| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য’ : প্রেস উইং

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ১৫:৩০:৩১:অপরাহ্ন  |  ১৫৬৭৫৮৯ বার পঠিত
নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ‘অমানবিক ও ঘৃণ্য’ : প্রেস উইং
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে  এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়, গোয়ালন্দে নুরুল হকের কবর অবমাননা এবং দেহ পুড়িয়ে দেওয়া আমাদের মূল্যবোধ, আইন ও ন্যায়ভিত্তিক সভ্য সমাজের চরম অবমাননা। এই ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না।

অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়ে জানায়, আইনের শাসন সমুন্নত রাখতে এবং জীবিত কিংবা মৃত প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখা এবং জীবন ও মৃত্যুর মর্যাদা রক্ষায় সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার জনগণকে আশ্বস্ত করে বলছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয় এবং দায়ীদের অবশ্যই তাদের কাজের পরিণতি ভোগ করতে হবে।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সব নাগরিককে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এবং মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার নীতিকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে সরকার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪