| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালুয়াঘাটে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর গণসংযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ১৫:৪৯:৩৭:অপরাহ্ন  |  ১৫৬১৬৪৫ বার পঠিত
হালুয়াঘাটে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর গণসংযোগ

হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগরের সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মনোনীত এমপি প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা গণসংযোগ করেছেন।

শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নিয়ে হালুয়াঘাট পৌর শহরের বাজারে গণসংযোগ করেন তিনি।

ইসলামী রাষ্ট্র গঠনে ও ঘুষ, দুর্নীতি, মাদকমুক্ত সমাজ গঠনে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানান মাহফুজুর রহমান মুক্তা। 

তিনি আরও বলেন, তাঁরা জনগণকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠন করবেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪