| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপিতে ছয় মাসে গ্রেপ্তার ১১৩২৩, মামলা নিষ্পত্তি ৫৫৫৮

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ১৬:০১:৪৩:অপরাহ্ন  |  ১৫৯৪১৪৮ বার পঠিত
ডিএমপিতে ছয় মাসে গ্রেপ্তার ১১৩২৩, মামলা নিষ্পত্তি ৫৫৫৮
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে চলতি বছরের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ছয় মাসে ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এই সময়ে গ্রেপ্তার করা ১১ হাজার ৩২৩ জনের মধ্যে ২৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান,  মতিঝিল বিভাগ গত মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ৭৬৮ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৭৮ টি মামলা করে। তাদেরকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৩৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে  ওয়ারী বিভাগ ৯৬৪ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫১৮ টি মামলা করে। তাদেরকে ১ লাখ ৫৯ হাজার ৬৫০ টাকা জরিমানা ও ৩২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

তিনি আরও জানান,  এছাড়াও  তেজগাঁও বিভাগ ১৬৭৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭২৫টি মামলা  করে। তাদেরকে ৪ লাখ ৩৮ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ১৩৪৪ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭৪০টি মামলা  করে এবং তাদেরকে ২ লাখ ৯ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয় ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।।

তিনি  জানান, ডিএমপির লালবাগ বিভাগ ৮৭৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫০৫টি মামলা করে। তাদেরকে ২ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা ও ৪০৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। 

ডিএমপির মিরপুর বিভাগ ২৭৬২ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ১২৬৭টি মামলা করে। তাদেরকে ১১ লাখ ১৮ হাজার ৩০০ টাকা জরিমানা ও ৪৫৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। 

এছাড়াও ডিএমপির উত্তরা বিভাগ ১৮৯৭ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৮৮৮টি মামলা  করে। তাদেরকে ৮ লাখ ১৬ হাজার ২৫০ টাকা জরিমানা ও ৮১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির রমনা বিভাগ ১০৩৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৩৭টি মামলা  করে এবং তাদেরকে ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় ও ২৭৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়। ডিএমপির বিভিন্ন বিভাগ থেকে গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার আদালতে মামলা করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪