| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আস্থা ভোটে হেরে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ২৩:০১:২০:অপরাহ্ন  |  ১৫৬২২৫৫ বার পঠিত
আস্থা ভোটে হেরে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: আস্থা ভোটে হেরে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক : ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদচ্যুত হয়েছেন। 

সোমবার অনুষ্ঠিত এ ভোটে বাইরুর বিরুদ্ধে ৩৬৪ ভোট পড়ে, সমর্থনে ছিল মাত্র ১৯৪। ভোট থেকে বিরত ছিলেন ২৫ জন এমপি।

জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার পক্ষে সমর্থন আদায়ের জন্য বাইরুই আস্থা ভোটের প্রস্তাব করেছিলেন। তবে উল্টো ফল হয়ে তা তার সরকারের পতনের কারণ হয়। আস্থা ভোটে হেরে পুরো সরকারকেই ক্ষমতা ছাড়তে হচ্ছে।

ভোটে পরাজয়ের ফলে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় পদ ছাড়তে হবে বাইরুকে। 

সোমবারের ভোটের আগে পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারকে টেনে নামানোর ক্ষমতা রয়েছে আপনাদের। তবে বাস্তবতাকে মুছে ফেলার ক্ষমতা নেই। বাস্তবতাকে দমন করতে পারবেন না। খরচ বেড়ে চলবে। আর ইতোমধ্যে অসহ্য হয়ে পড়া ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।

বাইরুর ক্ষমতা হারানোর কারণে ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হলো। সংকটে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও। দুই বছরের কম সময়ের মধ্যে এখন পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে তাকে।

রিপোর্টার্স২৪/সোহাগ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪