| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে বাড়ছে এইচআইভি সংক্রমণ, নতুন রোগীদের প্রায় ১৭ শতাংশ শিক্ষার্থী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ১৯:২৭:২৮:অপরাহ্ন  |  ৪৩৮ বার পঠিত
বাংলাদেশে বাড়ছে এইচআইভি সংক্রমণ, নতুন রোগীদের প্রায় ১৭ শতাংশ শিক্ষার্থী

মো. নাজমুল হাসান: বাংলাদেশে এইচআইভি (HIV) সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের হার বৃদ্ধি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছে। ২০২৫ সালে দেশে নতুন করে শনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তদের প্রায় ১৭ শতাংশই শিক্ষার্থী।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২১ জন শিক্ষার্থী, যা মোট নতুন আক্রান্তের ১৬.৯৭ শতাংশ।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৮৫। অর্থাৎ কয়েক বছর ধরে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের সংখ্যা ও অনুপাত দুটিই বাড়ছে।

১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইচআইভি শনাক্ত হওয়ার পর ২০২৫ সালের শেষ পর্যন্ত মোট ১৪ হাজার ৩১৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। একই সময়ে এইডস-সম্পর্কিত কারণে ২ হাজার ৬৬৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এইচআইভি সম্পর্কে সচেতনতার ঘাটতি, নিরাপদ যৌন আচরণ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব এবং সামাজিক সংকোচের কারণে অনেকে পরীক্ষা করাতে আগ্রহী হন না।

তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, সহজলভ্য পরীক্ষা এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এইচআইভি প্রতিরোধযোগ্য এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই সংক্রমণ প্রতিরোধে ভয় বা সামাজিক বৈষম্য নয়, প্রয়োজন সচেতনতা ও সময়মতো চিকিৎসা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪