| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই হামলা দেখিয়ে দিল পরাজিত শক্তির ভয়-হতাশা কতটা গভীর : তাসনিম জারা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ০৪:২৮:৫৫:পূর্বাহ্ন  |  ১৪৯৩২৩১ বার পঠিত
এই হামলা দেখিয়ে দিল পরাজিত শক্তির ভয়-হতাশা কতটা গভীর : তাসনিম জারা
ছবির ক্যাপশন: তাসনিম জারা

রিপোর্টার্স২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ নিয়ে মুখ খুলেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া ও গালিগালাজ করা হয়েছে।

তাসনিম জারা বলেন, এটি ব্যক্তিগত আক্রমণ নয়, রাজনৈতিক পরিচয়ের কারণে এই হামলা হয়েছে। আখতার হোসেন এমন এক দলের প্রতিনিধি, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে কাজ করছে।

তিনি আরও লিখেছেন, এই হামলা পরাজিত শক্তির ভয় ও হতাশার প্রমাণ। এতে আখতার হোসেন দুর্বল হবেন না, বরং তার দৃঢ়তা আরও বাড়বে। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) আখতার হোসেনের ওপর এ হামলার ঘটনা ঘটে।

এ সময় তাসনিম জারাও তার সঙ্গে ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪