মাগুরা প্রতিনিধি: আওয়ামী লীগের মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা আমির ওসমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে। পরে বিকালে ঢাকা মহানগর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে রানা আমির ওসমানের বিরুদ্ধে মাগুরা ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
রানা আমির ওসমান মাগুরা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
রিপোর্টার্স২৪/ধ্রুব