রিপোর্টার্স২৪ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেল ৪টায় সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পোস্টে এই বিক্ষোভের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে ইন্টেরিম সরকারের গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের আয়োজনে এই বিক্ষোভ মিছিল করা হবে।
মিছিল শুরু হবে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল ৪টায়।
এছাড়া দলের পক্ষ থেকে সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনাও দেওয়া হয়।
এস