| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের কিছুই করা যায়নি, তারা শক্তি সঞ্চয় করছে : রাশেদ খান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১০:১০:৫৭:পূর্বাহ্ন  |  ১৪৮৯৪৭৭ বার পঠিত
আওয়ামী লীগের কিছুই করা যায়নি, তারা শক্তি সঞ্চয় করছে : রাশেদ খান

রিপোর্টার্স২৪ ডেস্ক : গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই সরকারের দুর্বল নিরাপত্তাবলয়ের কারণে আজকে লীগ মাথাচাড়া দিয়ে উঠেছে। লীগের কোনকিছু করা যায়নি বরং ঘাপটি মেরে থেকে এরা শক্তি সঞ্চয় করেছে। আজ মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন। 

তার দাবি, নিরাপদ মাতৃভূমি বানাতে ব্যর্থ ড. মুহাম্মদ ইউনূস সরকার। ফেসবুক পোস্টে তিনি বলেন, যখন এই সরকারের কেউ সমালোচনা করা শুরু করেনি, তখন আমি সমালোচনা করি।

যে কারণে আমি সরকারের উপদেষ্টাদের বিরাগভাজন হয়েছি, এমনকি সরকার ও সরকার ঘনিষ্ঠ কোনো কোনো মহল থেকে হুমকিও পেয়েছি। আমাদের দলের নেতাকর্মীরা আমাকে নানাভাবে কটাক্ষ করেছে। তারা মনে করতো আমি মনে হয় ভুল করছি, কিন্তু আজকে চিন্তা করে দেখেন, কে ভুল ছিল।

রাশেদ খান আরো বলেন, এই উপদেষ্টা পরিষদের অনেককে আমি বহুদিন ধরে চিনি, তারা কতোটুকু কি করতে পারবে, সেটা আমার অনুমেয় ছিল।

আমি বারবার বলেছে, এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে। এমনও বলেছি, অবস্থা দেখে মনে হচ্ছে হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আপনারা সংস্কার সংস্কার আর বিচার বিচার করে সরকারকে দীর্ঘমেয়াদি করে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চেয়েছেন। কিন্তু এই সরকার আপনার আমার ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

নির্বাচনকে সামনে রেখে আওয়ামী দেশে গুপ্তহত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, বোমাবাজি শুরু করার প্লান নিচ্ছে বলে দাবি রাশেদ খানের। তিনি বলেন, ক্ষমতার মোহে কামড়াকামড়ি করবেন নাকি লীগ সামলাবেন? সিদ্ধান্ত আপনার। আমরা দেশে-বিদেশে কেউ নিরাপদ নয়, আমাদের জন্য নিরাপদ মাতৃভূমি বানাতে ব্যর্থ ড. মুহাম্মদ ইউনূস সরকার।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪