বগুড়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আর্থিক সহায়তায় বগুড়ায় ক্যান্সার রোগীদের চিকিৎসা দিয়েছে জেলা যুবদল। মঙ্গলবার সকালে জেলা যুবদলের নেতাকর্মীরা গাবতলী উপজেলার ৪ জন অসহায় অসুস্থ ক্যান্সার ও হার্ট ফুটা রোগীর বাড়ীতে যান। সেখানে তারেক রহমান প্রদত্ত চিকিৎসা সহায়তা দেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন। পরবর্তীতে তাদের চিকিৎসা সহয়তায় পাশে থাকার অঙ্গিকার করেন তারা।
যুবদল নেতাকর্মিরা গাবতলী উপজেলার দক্ষিণ পাড়া লাংলু গ্রামের দক্ষিনপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, লাংলু মধ্যপাড়া সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কানিপাড়া হাটের ফুটা রোগী আকমাত উল্লাহকে সহয়তা প্রদান করেন।পরে লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কওমী মাদ্রাসা এতিমদের আর্থিক সহযোগিতা করা হয়।
সহযোগিতা প্রদান কালে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় গাবতলীর মানুষের খোঁজ খবর রাখেন, আজকের সহযোগিতা তার নির্দেশে দিতে এসেছি। বেগম জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়াও চান তিনি। যুবদলের সাধারন সম্পাদক আবু হাসান সামনে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান। যাতে জনাব তারেক রহমান প্রধান মন্ত্রী হয়ে বগুড়াসহ দেশের উন্নযন কাজে করতে পারেন।
এ কার্যক্রমে জেলা যুবদলের সহ সভাপতি ফেরদৌস আজম সুমন, যুগ্ম সাধারন সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, ইমরান হোসেন, মিল্লাত হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, দপ্তর সম্পদক সাজু আহম্মেদ রবি, সহ সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, রেদওয়ানুল হক হৃদয়, সাব্বির, যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, সহ সাংগঠনিক আলামিন জন, গাবতলী উপজেলার আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবাযক রুহিন হাসান, আনোয়ার হোসেন, দক্ষিনপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মিঠু, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম মানিকসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন