| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব: বিএনপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১৮:২৪:৫৮:অপরাহ্ন  |  ১৮০ বার পঠিত
এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব: বিএনপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে বিএনপি। 

বুধবার (১৮ নভেম্বর) এক বার্তায় মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে বার্তায়। 

বার্তায় বলা হয়, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গতকাল রাতে উন্নত চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যান।

চিকিৎসকের পরামর্শে বুধবার সকালে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪