| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১৮:১১:৪২:অপরাহ্ন  |  ২২৫ বার পঠিত
নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে নারায়ণপুর পশ্চিমপাড়া (হিন্দুপাড়া) মন্দির প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন শ্যামল, সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাস্টার, বেলাবো উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. রবিন মোল্লা, নরসিংদী জেলা যুবদলের সাবেক সদস্য মো. বাবুল মিয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আতাউর রহমান এবং ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের নারায়ণপুর ইউনিয়নের সুপারভাইজার শাবনাজ জেবাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও তথ্য সংগ্রহকারীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লাইলাতুল হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম সফল করতে সাধারণ মানুষকে তথ্য সংগ্রহকারীদের কাছে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি তথ্য সংগ্রহকারীদের নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নির্ভুল তথ্য নিশ্চিত করার নির্দেশনা দেন।

ইউএনও আরও বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে অসচ্ছল ও দরিদ্র পরিবারগুলো আর্থিক সুবিধা পাবে। সরকারের এ উদ্যোগের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪