| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ধর্ম যার যার বাংলাদেশ সবার’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১৪:২৪:৩২:অপরাহ্ন  |  ১৪৯৪৩০০ বার পঠিত
‘ধর্ম যার যার বাংলাদেশ সবার’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নাজমুল হক মুন্না (উজিরপুর) বরিশাল :  উজিরপুরে অবধূত সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমৎ  স্বামী দয়ানন্দ অবধূত গুরু মহারাজের ৭২ তম মহাপ্রয়াণ অনুষ্ঠানে  ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল এ কথা বলেন। 

উজিরপুর পৌর সদরের অবধূত সংঘের আয়োজনে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ২ টা ৩০ মিনিটে শিশির কুমার বক্ষ্ম‘র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, ছাত্রদল নেতা এইচ এম সুমন,উপজেলা  ছাত্রদলের আহবায়ক মনিরুজ্জামান সরদার, সদস্য সচিব মুরাদ রনি, সাবেক ছাত্রদল নেতা ও যুবদল নেতা মাকসুদুর রহমান সুমন ও প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে সনাতন ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানান, উজিরপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আলী সুজা, 

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে কোন নির্যাতনের শিকার হলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি   তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। 

কোন সনাতন ধর্মাবলম্বীকে সংখ্যালঘূ মনে করলে চলবে না কারণ আমরা সবাই এই দেশের জন্ম গ্রহণ করেছি, ওয়ারিশ সূত্রে এই দেশের জমি জমার মালিক, কারো দয়ায় আপনারা বাস করেন না। কেউ যদি আপনাদের ধর্মীয় কারণে নির্যাতন করে তার প্রতিবাদ আমরা করব। আপনাদের দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র।

রিপোর্টার্স২৪/এসসি/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪