| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি : সারজিস আলম

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ০০:১২:১২:পূর্বাহ্ন  |  ১৫২২২১৯ বার পঠিত
গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি : সারজিস আলম
ছবির ক্যাপশন: গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি : সারজিস আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের একজন ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিয়েছে। এই গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি। যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান, তাদের দিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

তিনি লিখেছেন, একটা মুহূর্ত কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। আওয়ামী লীগের একজন ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিচ্ছে। আর তিনি চুপ করে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছেন। আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি। একটা মানুষ তার বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মানুষ ও দেশকে কিছু দেওয়ার জন্য অনেকের স্বপ্নের যে জীবন, সেই জীবন ছেড়ে এই দেশটাতে ফিরে এসেছেন।

তিনি আরও লেখেন, সুবিধাবাদী, ভণ্ড, অযোগ্য, চাটুকারদের সমারোহে পরিপূর্ণ যে রাজনৈতিক পরিমণ্ডল, সেখানে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সৎ সাহস নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন পরিবর্তনের আশায়। অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকু দেখাতে পারছি না।

সারজিস আলম বলেন, গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি। যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান, তাদের দিয়েছে; যারা পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে চান, তাদের দিয়েছে; যারা বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে কিছু করতে চান, তাদের দিয়েছে; যে যোগ্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, তাদের দিয়েছে। আপনাদের মা-বোনদের সামনে পেলে তাদেরকেও দেবে। কারণ ডা. তাসনিম জারার মতো নারীরা যদি আগামীর বাংলাদেশের রাজনীতিতে একবার থিতু হতে পারে, তাহলে ওই অযোগ্য, কুখ্যাত খুনিদের স্থান এই বাংলাদেশে আর হবে না।

‘আগামীর বাংলাদেশে আমাদের অন্যতম বড় দায়িত্ব রাজনীতিতে ডা. জারার মতো মানুষদের রক্ষা করা। যেদিন আমরা সেটা পারব না এবং তারা আবার ফিরে যাবে; সেদিন থেকেই এই বাংলাদেশের শেষের শুরু।’

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪