| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ০৪:১৭:১১:পূর্বাহ্ন  |  ১৪৯২২৮০ বার পঠিত
দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি : 

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার পারখোদা ত্রিমহনী গ্রামের মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও পশ্চিম মজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে কাউসার (৩০)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী সবজি বোঝায় একটি পিকআপ সদর উপজেলার কল্যাণপুর এলাকায় পৌঁছালে তাদের চাকা পাংচার হয়ে যায়। তারা পিকআপটি সড়কের পাশে সাইড করে চাকা ঠিক করার সময় দৌলতদিয়া ঘাটগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক নাজমুল ও হেলপার কাউসার গুরুতর আহত হন। তখন স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, নিহতদের লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষ হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪