| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আবারও রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ০৬:২৮:৫৪:পূর্বাহ্ন  |  ১৪৮৮৫৭৫ বার পঠিত
সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আবারও রিমান্ডে
ছবির ক্যাপশন: আদালত চত্বরে কামরুল ইসলাম

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

উভয় পক্ষের শুনানি শেষে বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত এ আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর কামরুলকে ১০ দিনের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মইনুল ইসলাম খান পুলক। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান মনির। এ ঘটনায় মনিরের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোলায়মান সেলিম ১১ নম্বর এজাহারনামীয় আসামি। 

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় রিমান্ড ভোগ করেন। 



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪