| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুরিয়ারে নেশার চালান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ০৮:৩৩:৫৯:পূর্বাহ্ন  |  ১৫২৪৫৬৭ বার পঠিত
কুরিয়ারে  নেশার চালান
ছবির ক্যাপশন: নেশার চালান

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

জানা যায়, কয়েকদিন আগে একটি  কার্টুনে করে কয়েলের প্যাকেটের সাথে ইয়াবাগুলো কসটেপ মুড়িয়ে চট্রগ্রাম থেকে এক ব্যক্তি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠায়। তবে যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিকবার কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। 

পরবর্তিতে সন্দেহ হলে প্রশাসনের সহায়তায় প্যাকেটটি খুলে দেখে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ।  প্যাকেটে ইয়াবা রয়েছে নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনকে অবগত করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে কার্টুনটি খোলেন। এসময় ওই কার্টুন  থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান, ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে এটির সাথে কারা জড়িত বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪