| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ০৯:২৬:৪৬:পূর্বাহ্ন  |  ১৪২৭৯৬৩ বার পঠিত
অভয়নগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাপাশহাটী গ্রামে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাফিজুর (৩০) নামে এক যুবকের গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। 

মৃত হাফিজুর কাপাশহাটী গ্রামের কালু মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘কাপাশহাটী গ্রামের মহসিনের বাড়ির পাশের বাগানে পাতা কুড়াতে যেয়ে এক মহিলা ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখেতে পান।’

স্থানীয়রা বলেন, ‘মৃত হাফিজুর এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলো। মরদেহ দেখে মনে হচ্ছে এক বা দুই দিন আগে তার মৃত্যু হতে পারে।’

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, হাফিজুর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪