| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ১১:২১:৩৬:পূর্বাহ্ন  |  ১৫৩১৬৮৪ বার পঠিত
শেরপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা
ছবির ক্যাপশন: শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

শেরপুর প্রতিনিধি: শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মলেন কক্ষের কার্যালয়ে তুলসীমালা ট্রেনিং কাম কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

আয়োজকরা জানান, টাইফয়েড টিকাদান কার্যক্রম নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪