| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ১১:৩২:১৬:পূর্বাহ্ন  |  ১৪৮৭৭৪১ বার পঠিত
জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা
ছবির ক্যাপশন: গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা

শেরপুর প্রতিনিধি: শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলার গ্রাম পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি ও করণীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায়

গ্রাম আদালতের কার্যক্রমের বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ এবং আগামী বছরের কার্যকর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান সভায় সভাপতিত্ব করেন। এসময় স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উপস্থিত ছিলেন।

সভায় জেলার ৫২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে বাস্তবমুখী পরামর্শ ও সুপারিশ প্রদান করেন।

বাংলাদেশ গ্রাম আদালত সচলীকরণ তৃতীয় পর্যায় প্রকল্পের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ২৪/ প্রীতলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪