| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেরা রিসোর্ট বন্ধ ও এশিউর গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ১২:৪৪:০৯:অপরাহ্ন  |  ১৪৮৮৫৪১ বার পঠিত
ডেরা রিসোর্ট বন্ধ ও এশিউর গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
ছবির ক্যাপশন: স্মারকলিপি প্রদান কালে

মানিকগঞ্জ প্রতিনিধি: মন্ত্রণালয়ের আদেশের পর ডেরা রিসোর্ট বন্ধ ও এশিয়ার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী ও তৌহিদী জনতা। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। 

লিখিত স্মারকলিপিতে পাঁচ দাবি জানান এলাকাবাসীরা। তারা বলেন, ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ করে কলকারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দখলকৃত কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করতে হবে। ভরাটকৃত সরকারি খাল উদ্ধার করে ফসলি জমির জলাবদ্ধতা নিরসনের জন্য খালটি পুন:খনন করতে হবে। জমিজমা হারানো ক্ষতিগ্রস্তদের জমিজমা উদ্ধার এবং সর্বশেষ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। 

স্মারকলিপি প্রদান কালে জেলা ইমাম পরিষদের সভাপতি সাঈদ নূর, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুজিবুর রহমান, ঘিওর উপজেলা পরিষদের ইমাম আলমগীর হোসেন, মুফতি হাসান মুহাম্মদ শরীফ, নবগ্রাম জামে মসজিদের ইমাম মুহামুদুল্লাহ আল মাহমুদ, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক, মোহাম্মদ লিটন মিয়া সহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, জেলার ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নে অবস্থিত এই ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার। ২০২২ সালে এই রিপোর্টটি প্রতিষ্ঠা করে এশিউর গ্রুপ। 

রিপোর্টার্স ২৪/ প্রীতলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪