| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নকল খতিয়ানে নামজারির আবেদন, যুবকের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ১৩:২৯:০৮:অপরাহ্ন  |  ১৫১৪০৪৯ বার পঠিত
নকল খতিয়ানে নামজারির আবেদন, যুবকের কারাদণ্ড
ছবির ক্যাপশন: নকল খতিয়ানে নামজারির আবেদন, যুবকের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নকল খতিয়ান উপস্থাপন করে নামজারির আবেদন করায় মো. মিরন ভূঞাঁ নামে এক যুবককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মিরন একই উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ইউএনও জামশেদ আলম রানা জানান, সরকারি আদেশ অমান্য করে নকল খতিয়ান উপস্থাপন করে নামজারির আবেদন করায় দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মিরন ভূঞাঁকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

রিপোর্টার্স ২৪/ প্রীতলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪