বগুড়া প্রতিনিধি: জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় আদমদিঘি উপজেলা ৪-০ গোলে নন্দীগ্রাম উপজেলাকে হারিয়েছে।
আদমদিঘি উপজেলার পক্ষে জজ তিনটি এবং পাপ্পু একটি গোল করেন। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আদমদিঘি উপজেলার আরিফ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মমিনুর রশিদ শাহিন, আতিকসহ অন্যান্যরা।
আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে শাহজাহানপুর উপজেলা বনাম সদর উপজেলা।
রিপোর্টার্স ২৪/ প্রীতলতা