| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে চারতলা থেকে পড়ে আহত শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ১৩:৪৬:৩৯:অপরাহ্ন  |  ১৫৩০৯৩০ বার পঠিত
লক্ষ্মীপুরে চারতলা থেকে পড়ে আহত শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: ফাইল ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর আঙ্গারপাড়া এলাকার পশ্চিমবাজারের একটি চারতলা ভবনের ওপর থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা জান্নাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

‎এর আগে মঙ্গলবার দুপুরে সিঁড়ির মাঝখানের ফাঁক দিয়ে নিচে ফ্লোরে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী। সেলিমের চারতলা ভবনের সবচেয়ে উপরের তলায় ভাড়ায় থাকতেন তারা। 

‎সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুরে জান্নাত খেলতে গিয়ে চারতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জান্নাত।  

‎রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুরবারী বলেন, সিসিটিভি ফুটেজের ভিডিও দেখে বোঝা গেছে শিশুটি অসাবধানতাবশত খেলতে গিয়ে চারতলা ভবনের ওপর থেকে নিচে পড়ে যায়। তবে এ ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় কোনো অভিযোগ করেনি।

রিপোর্টার্স ২৪/ প্রীতলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪