| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ১৪:৩৯:৫৭:অপরাহ্ন  |  ১৫০৪১৮৯ বার পঠিত
বগুড়ায় সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
ছবির ক্যাপশন: সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বগুড়া জেলা সুইমিংপুলে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং মাসব্যাপী সাতার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা সুইমিংপুলে ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মাসব্যাপী সাতার প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ সাঁতার হলো একটি জীবন রক্ষাকারী টেকনিক। কিশোর বয়স থেকেই সাঁতার শিখতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেক পিতামাতাকে সন্তানের ভবিষ্যত চিন্তা করে তাদের সাঁতার শেখাতে হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মো. তোসাদ্দেক হোসেন ,জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, বাংলাদেশ সুইমিং ফেডারেশন এর সাবেক সাধারন সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মমিনুর রশীদ শাইন ও খালেদ মামুদ রুবেল। সাঁতার প্রশিক্ষক মো. রানা, শাহিল প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন।

উল্লেখ যে, ৪০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহন করেন সাঁতার প্রতিযোগিতার ১৬টি ইভেন্টে বিভিন্ন ক্লাবের মোট ১৩০জন বালক অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে তিনজন করে মোট ৪৮ জন বিজয়ীকে পুরস্কৃত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

রিপোর্টার্স ২৪/ প্রীতলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪