| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটিয়ায় বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার'র ৯৩ তম আত্মাহুতি দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ১৮:৫৯:৫৭:অপরাহ্ন  |  ১৫২৫২২২ বার পঠিত
পটিয়ায় বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার'র ৯৩ তম আত্মাহুতি দিবস পালিত
ছবির ক্যাপশন: পটিয়ায় বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার'র ৯৩ তম আত্মাহুতি দিবস পালিত

চট্টগ্রাম প্রতিনিধি: 

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৩তম আত্মাহুতি দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বীরকন্যা প্রীতিলতা ট্রাষ্ট এর উদ্যোগে বুধবার সকালে তার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন প্রীতিলতা ট্রাষ্টের প্রতিষ্ঠাতা পরিচালক পংকজ চক্রবর্তী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় ট্রাষ্টের ট্রাষ্টি ও  মহানগর বিএনপি নেতা  রুবেল বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত যাত্রা শিল্পী মিলন কান্তি দাশ, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের আজীবন সদস্য সরিৎ চৌধুরী, সাংবাদিক আবদুল হাকিম রানা, সমাজ হিতৈষী জয়নাল আবেদীন, পুজা পরিষদ নেতা তাপস কুমার দে, ট্রাষ্টি অরুণ বিকাশ চৌধুরী, মোহাম্মদ আলী সহ অনেকে। 

এইসময় বক্তারা বলেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করে

নিজের মাতৃভূমিকে পরাধীনতার

শৃঙ্খলামুক্ত করার জন্য শহীদ হয়েছিলেন। যা সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে এবং থাকবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪