| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৮ ঘণ্টার বেশি নিখোঁজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা, দাবি হাসনাতের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ০৬:১৬:২৫:পূর্বাহ্ন  |  ১৪৮৭৫৩৩ বার পঠিত
৪৮ ঘণ্টার বেশি নিখোঁজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা, দাবি হাসনাতের
ছবির ক্যাপশন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক : উত্তরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে হাসনাত জানান, রাজধানীর উত্তরা এলাকা থেকে মামুনুর রশিদ নিখোঁজ হন। 

তিনি লিখেছেন,গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একই সঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম।

তিনি আরও লেখেন, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে।

হাসনাত বলেন, একই সঙ্গে এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নীরবতা নতুন করে রাজনীতিতে পুরোনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪