| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে ট্রাক চাপায় শ্রমিক নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ০৬:৪৩:৩৭:পূর্বাহ্ন  |  ১৫০৫৯৩০ বার পঠিত
নাটোরে ট্রাক চাপায় শ্রমিক নিহত
ছবির ক্যাপশন: নাটোরে ট্রাক চাপায় শ্রমিক নিহত

নাটোর প্রতিনিধি: নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ট্রাক চাপায় দিদারুল ইসলাম(৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্প্রতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দিদারুল ইসলাম নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রামের হাড়িগাছা এলাকার বাসিন্দা এবং তিনি নাটোর প্রাণ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে তার কর্মস্থল প্রাণ কোম্পানিতে যাচ্ছিলেন। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অববোধ করেন। পরে প্রশাসনের অনুরোধে তা সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলছে। 

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪