| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে মামলা দায়ের আখতার হোসেনের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ০৯:০১:০৬:পূর্বাহ্ন  |  ১৫১৮৮৫৬ বার পঠিত
যুক্তরাষ্ট্রে মামলা দায়ের আখতার হোসেনের
ছবির ক্যাপশন: আখতার হোসেন

রিপোর্টার্স২৪ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেছেন আখতার হোসেন।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আখতার বলেন, হামলার সময়ে এখানে অবস্থানরত এনসিপি নেতারা ও আমার শুভাকাঙ্ক্ষীরা সেটা প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ও ইনভেস্টিগেটিভ অফিসার আমাদের মামলা দায়ের করার পরামর্শ দেন।

আখতার বলেন, এরই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের যে কাছের থানা রয়েছে সেখানে এসে সেদিন যারা হামলায় জড়িত ছিলো তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও থ্রেটের মামলা দায়ের করেছি। একইসাথে যুক্তরাষ্ট্রের পুলিশকে আমরা অবহিত করেছি যে, যারা যুক্তরাষ্ট্রে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত এবং তারা গত বছর বাংলাদেশে একটি গণহত্যা চালিয়েছে এবং মানবতাবিরোধী কার্যক্রমের সঙ্গেও জড়িত। একইসাথে তাদের জাতিসংঘের প্রতিবেদনের বিষয়েও অবহিত করা হয়েছে।

আখতার এসময় আরও বলেন, আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা যারা দেশে হোক বা দেশের বাইরে হোক আমরা আইনগতভাবে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করবো। আমরা বিশ্বাস করি তারা যে অপরাধ কর্মকাণ্ড করেছে সেগুলো আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ ও সন্ত্রাস বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবে না।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন আখতার হোসেন। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনায় একজনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪