| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ১১:০২:১৩:পূর্বাহ্ন  |  ১৪২৭০৭৩ বার পঠিত
অভয়নগরে বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দ্বিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। 

নিহত নসিব উপজেলার গোপিনাথপুর গ্রামের হামিদ তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ের মাঠে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। তাদের দেওয়া তথ্যে জানা যায় মরদেহটির শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের কাঁধ ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

তিনি আরও জানিয়েছেন, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে পুলিশ হেফাজতে নেওয়া  হয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪