| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ০৫:৩৮:৪১:পূর্বাহ্ন  |  ২৩৮৮৯৭৫ বার পঠিত
নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনা ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

 নিহত বেলাল হোসেন চৌধুরী(৬০) সুবর্ণচরের ৫ নং চরজুবলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম চরজুবলী হারিছ চৌধুরী বাড়ির মৃত ছায়েদল হক চৌধুরীর মেজো ছেলে ও হারিছ চৌধুরীর বাজারের প্রবীণ হার্ডওয়ার ব্যবসায়ী। তিনি হারিছ চৌধুরী বাজার জামে মসজিদের সেক্রেটারি ছিলেন।

নিহতের ছোট ভাই নিজাম উদ্দিন জানান, গত সোমবার রাতে জেলা শহর চৌমুহনীতে মসজিদের জন্য টাইলস কিনতে গিয়ে দুর্ঘটনার শিকার হলে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন মিয়া বলেন, মৃত্যু খবর তিনি শুনেছেন। তবে এবিষয় থানাকে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪