| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে এনসিপির সদর উপজেলা সমন্বয় কমিটি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ১২:০৮:০১:অপরাহ্ন  |  ১৪৯৩০৪৬ বার পঠিত
শেরপুরে এনসিপির সদর উপজেলা সমন্বয় কমিটি

শেরপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শেরপুর সদর উপজেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন করা হয়েছে। এতে নুর ইসলামকে প্রধান সমন্বয়কারী ও মো. রাশেদুল ইসলামকে ১নং যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর আগে বুধবার এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী ৩ মাস অথবাআহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি বহাল থাকবে বলেও জানানো হয়।

নবগঠিত কমিটির অন্যান্য যুগ্ম সমন্বয়কারীরা হলেন আরিফ সাফফারি, সাব্বির হাসান জুয়েল, আব্দুল  হাকিম, কামরুল হাসান, ইঞ্জি গুলজার হোসেন ও মারুফ বিল্লাহ। আর সদস্যরা হচ্ছেন শফিকুল ইসলাম শফিক,মো. আরিফুল ইসলাম আরিফ, মো. রেজাউল ইসলাম, মো. মাসুদুর রহমান মাসুদ, মো. সোহেল রানা. কাউসার আহমেদ, মো. জুয়েল মিয়া, সারোয়ার হোসেন, সোহাগ মনি, মো. ফাইদুল্লাহ রহমান, জহুরুল ইসলাম, মাহবুবুলআলম লিটন ও নাজমুল হোসেন।


এ বিষয়ে নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী নুর ইসলাম ও যুগ্ম সমন্বয়কারী মো. রাশেদুল ইসলাম বলেন, এনসিপির সাংগঠনিক কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে নিতে জেলা কমিটির পর উপজেলা কমিটিগুলো গঠন করাগুরুত্বপূর্ণ ছিল। এখন যোগ্য নেতা-কর্মীদের নিয়ে সদর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসহ পৌর কমিটিগুলো গঠন করা হবে। 

কমিটিগুলো গঠন করা হবে। 

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪