| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিকটক করার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ১৩:৪৫:৫৬:অপরাহ্ন  |  ১৪৮৯৩৯৮ বার পঠিত
টিকটক করার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ছবির ক্যাপশন: টিকটক করার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে নূর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫ টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত নূর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্টেশনে মোবাইল ফোন দিয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন নূর ইসলাম। এ সময় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন এসে চাপা দিলে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান। এতে তার ডান হাত থেতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪