| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে বিএনপির কর্মী সমাবেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ১৪:১৭:৩২:অপরাহ্ন  |  ১৪৯১৯৮১ বার পঠিত
কালিহাতীতে বিএনপির কর্মী সমাবেশ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আগজোয়ার নতুন বাজার প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।  তিনি বলেন,  আমি ৩৫ বছর ধরে রাজনীতি করছি,  জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছি অসংখ্যবার, তবুও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সরে যাইনি। 

তিনি আরও বলেন, যে কোনো ষড়যন্ত্রকে আমরা যমুনার স্রোতে ভাসিয়ে দেব। মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমাদের চূড়ান্ত জয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছামাদ আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির নেতা জুলহাস উদ্দিন কাঠু ও আব্দুস ছাত্তার পলু, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, স্থানীয় নেতা আমিনুর তালুকদার ও আমিনুল ইসলাম লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজ করনি এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪