| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর পৌরসভায় নতুন প্রশাসক আরিফা সিদ্দিকা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ১০:০৩:৩৯:পূর্বাহ্ন  |  ২৩৮৮৯৮২ বার পঠিত
শেরপুর পৌরসভায় নতুন প্রশাসক আরিফা সিদ্দিকা

শেরপুর প্রতিনিধি: শেরপুর পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলার স্থানীয় সরকার বিভাগের নবাগত উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর পৌরসভার নয়া প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি। ওইসময় পৌর কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

আরিফা সিদ্দিকা সদ্য বিদায়ী পৌর প্রশাসক শাকিল আহাম্মেদের স্থলাভিষিক্ত হলেন। এ নিয়ে গত ১৪ মাসে শেরপুর পৌরসভায় ৪ জন প্রশাসকের বদলি হলো।

জানা গেছে, আরিফা সিদ্দিকা মূলত শেরপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে থাকবেন। সেইসাথে সরকারি আদেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শেরপুর পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪