গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তর সূত্র জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমবাগ নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে টিনশেড ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিস খবর দেয়। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে পানির সংকট রয়েছে।
রিপোর্টার্স ২৪/এমবি