| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে ২ সহোদরের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ১৯:১২:০৪:অপরাহ্ন  |  ১৫২৮১৫৭ বার পঠিত
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে ২ সহোদরের মৃত্যু

 নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নম্বর চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামে সন্ধ্যায় পানিতে ডুবে আপন দুই সহোদরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে তাদেরকে পুকুরে ভাসতে দেখে তার মামা ও মা কোলে তুলে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। 

নিহত দুই শিশুর নাম সাইম (৪) এবং লাবিব (২)। একই চরমজিদ গ্রামের রেনু  বাজারের উত্তর পাশে কুট্টিয়া বাড়ির রহিম মাষ্টারের বড় ভাই সাহেদের ছেলে। 

নিহতদের জেঠা মাষ্টার আবদুর রহিম  জানান, শিশু সাইম ও লাবিব একসঙ্গে মিলে বাড়ির উঠানের আঙিনায় খেলছিল পরে পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় ছোট ভাই লাবিব পা পিছলে হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই সাইমও পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪