| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ০৭:৩২:৩৭:পূর্বাহ্ন  |  ১৪২৩৮১২ বার পঠিত
গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুর সদর উপজেলায় ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ মোহাইমিনুল ইসলাম (ছোট বাবু) নামের এক কিশোরের মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয় । গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় চার বন্ধু কুতুবপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদে গোসলে নামে। সেখানে মোহাইমিনুল নিখোঁজ হয়। পরে আজ শুক্রবার সকাল ৬টায় ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিখোঁজ মোহাইমিনুল ইসলাম সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোভরাজপুর গ্রামের বাসিন্দা শিমুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চার বন্ধু মিলে ভৈরব নদে গোসলে নেমেছিলো। চার বন্ধুর মধ্যে মোহাইমিনুল ইসলাম সাঁতার জানতো না। সে নদের কুলে বসে ছিলো। বাকি তিন বন্ধু নদের পানিতে গোসল করছিলো। হঠাৎ করেই মোহাইমিনুল নদের পানিতে পড়ে যায়। তার বন্ধুরা সঙ্গে সঙ্গেই প্রতিবেশীদের ডেকে আনেন তাকে উদ্ধার করতে। কিন্তু এলাকার ১২ জন ব্যাক্তি নদের পানিতে সাড়ে ৬ ঘণ্টা খুঁজেও উদ্ধার করতে পারেনি। পরে আজ শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।



এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪