ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সদর চর বড়বিলা নীলের কুঠি এলাকায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের দাবি তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নিহতের মরদেহটি রান্না ঘরের মেঝেতে পড়ে রয়েছে। গলায় ওড়না ও ঘরের চালের ধন্নায় কিছু অংশ বাঁধা রয়েছে।
আত্মহত্যাকারী জালাল বেপারির ছেলে সারোয়ার হোসেনের (ছারু) স্ত্রী। তিনি ২ সন্তানের জননী। তার বাড়ি পাশ্ববর্তী তারাকান্দা উপজেলার খামার বাজার এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে । পরিবারটিতে প্রতিনিয়ত ঝগড়া-ঝাঁটি লেগে থাকত বলে অনেকেই জানিয়েছেন।ঘটনাস্থলে কোতোয়ালি থানা পুলিশ রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম