| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে ভারতীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ০৯:২২:৩০:পূর্বাহ্ন  |  ১৪২৩৮১৩ বার পঠিত
মেহেরপুরে ভারতীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
ছবির ক্যাপশন: মেহেরপুরে ভারতীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ভারতীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ সুমন আহম্মেদ সৌমিক (৩০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।

আটক সুমন আহম্মেদ সৌমিক কাজিপুর গ্রামের বাদিয়াপাড়ার তাইজেল ইসলামের ছেলে।

মেহেরপুর সিপিসি-৩ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সৌমিক নিজ বাড়িতে অস্ত্র রেখে অবস্থান করছে। পরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। তার দেওয়া স্বিকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে একটি ভারতীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক সুমন আহম্মেদ সৌমিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪