| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের সন্ধান মিলেছে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১০:১১:৫৬:পূর্বাহ্ন  |  ১৩৯৩৭১৯ বার পঠিত
নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের সন্ধান মিলেছে

স্টাফ রির্পোটার:    অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনের সন্ধান মিলেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের পেজে দেয়া এক পোস্টে তার সন্ধান পাওয়ার বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে জানানো হয়েছে, ‘কয়েকদিন আগে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মামুন ভাই পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে আছেন। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে। তাকে উদ্ধারের জন্য রওনা দিচ্ছি আমরা।’

এদিকে জুলাই যোদ্ধা মামুনকে উদ্ধারের বিষয়ে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের পেজে দেয়া আরেকটি পোস্টে জানানো হয়েছে, ‘জুলাই যোদ্ধা মামুনকে উত্তরায় নিয়ে আসা হয়েছে। একটি সরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা দেয়া হচ্ছে। সে এখনও ট্রমায় আছে। প্রধান লক্ষ্য তাকে আগে সুস্থ অবস্থায় নিয়ে আসা। তাকে উদ্ধার করে নিয়ে এসেছে ডিসি উত্তরা এবং তার টিম।

উদ্ধারের পর জুলাই যোদ্ধা মামুনকে একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। 

জুলাই যোদ্ধা মামুনের পরিবারের অভিযোগ, গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরণের হুমকি দেয়া হয়। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে ‎রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী। নিখোঁজের পর ওইদিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪