| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর-১ আসনে বিএনপির সম্ভাবনাময় নেত্রী প্রিয়াঙ্কা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১২:১৪:৫৬:অপরাহ্ন  |  ১৪৯৯২৫৭ বার পঠিত
শেরপুর-১ আসনে বিএনপির সম্ভাবনাময় নেত্রী  প্রিয়াঙ্কা

শেরপুর জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থীদের মধ্য শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। মনোনয়ন প্রত্যাশী নেতারা নিজ নিজ এলাকায় চালাচ্ছেন গণসংযোগ, সভা-সেমিনারসহ নানা কর্মসূচি। অনেকে দলের হাইকমান্ডের নজরে পড়তে নানা সুপারিশ সংগ্রহেও ব্যস্ত সময় পার করছেন। একেকটি আসনে একাধিক প্রার্থী থাকায় স্থানীয় পর্যায়ে দেখা দিয়েছে বিভাজনও।  

শেরপুর সদর আসনে বিএনপি অবস্থান :

১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন মরহুম খন্দকার আব্দুল হামিদ। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের যুব উন্নয়ন মন্ত্রী ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা ছিলেন। সাংবাদিকতায় অনন্য

অবদানের জন্য ১৯৭৭ খ্রিস্টাব্দে একুশে পদকে ভূষিত হন। ১৯৮৩ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।

এরপর থেকে শেরপুর সদর এ আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক কেউ আর এমপি হতে পারেনি। 

পরে হুসাইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে তিনি ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালের চতুর্থ ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পরপর তিনবার এরশাদের জাতীয় পার্টির মনোনয়নে শেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মরহুম শাহ রফিকুল বারী চৌধুরী

২০০১ -সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সদর এ আসনটি আওয়ামী লীগের দখলেই ছিলো। ২০০৮ সালে আওয়ামীলীগ বিজয়ী হওয়া এবং সরকার গঠন করার পর শেরপুর জেলা বিএনপিকে নিধন এবং নিষ্পেষিত করার কৌশল অবলম্বন করে। 

শেরপুরে যারা বিএনপিকে বটবৃক্ষের মত ছায়াঁ দিয়ে রাখতো – তাদের মধ্য শেরপুর জেলা বিএনপি কর্ণ্ধার নকলা ও নালিতাবাড়ী আসনের এমপি ও হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী মৃত্যুবরণ করেন- ২০১১ সালে ৪ জানুয়ারী। জেলা বিএনপি আরেক বড় অভিভাবক শেরপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সাইফুল ইসলাম কালাম মৃত্যুবরণ করেন ২০১৩ সালের ১৬ জানুয়ারী। ২০১৫ সালে মৃত্যুবরণ করেন শেরপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি -সাংবাদিক, কবি-উপন্যাসিক মো. আব্দুর রেজ্জাক সাহেব। ২০১৭ সালে মুত্যুবরণ করেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম

আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ । ২০১৬ সালে মৃত্যুবরণ করেন শেরপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক বাদশা ।

এরপর থেকেই মেরুদন্ডহীন শেরপুর জেলা বিএনপিতে ধ্বস নেমে আসে। সে সুযোগে বিএনপির অনেক সিনিয়র নেতাকর্মী ডুবন্ত বিএনপি কে সংকটে রেখে, চলে গেছেন, অনেকে নিজের সুবিধা মতো আওয়ামী লীগের সাথে মিলে বিভিন্ন পেশাজীবী সংগঠনের দায়িত্ব নিয়েছেন। এ সময় শেরপুর জেলা বিএনপিতে ছিলো অভিবাবক শূণ্যতা।

২০১৭ সালে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেলেও ২০১৯ সালে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয় শেরপুর জেলা বিএনপির। সেই কমিটির সাধারণ সম্পাদক হযরত আলী কে  ঋণ জালিয়াতি মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় । কারাগারে থাকা অবস্থায় ২০১৮ সালের সংসদ নির্বাচনে শেরপুর সদর –এক আসনে হযরত আলীর মেয়ে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিএনপির দলীয় মনোনয়নে পেয়ে নির্বাচনে সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ৫ বারের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক কে এক প্রকার চ্যালেন্জ ছুড়েই নির্বাচনে মাঠে ছিলেন।

তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটযুদ্ধে জয়ের আগেই শেরপুরের তরুণদের হৃদয় এবং ভোটারদের মন জয় করে নিয়েছেন তিনি।

শোনা যাচ্ছে - ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা এবার খুব জোরেশোরে নির্বাচনে নেমেছেন ।

দিয়ে ভয়ভীতি , দাঙ্গা, হাঙ্গামা, গাড়ীতে হামলা ভাংচুর করে ও মাঠ থেকে সরাতে পারিনি তাকে। গত ৫ আগষ্টের পর থেকেই শেরপুরের জেলা বিএনপি সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে বাবা আলহাজ্ব মোঃ হযরত আলী –শেরপুর জেলা বিএনপি আহাবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম যুগ্ম আহাবায়ক মামুনুর রশিদ পলাশ সহ সমস্ত নেতাকর্মীরা ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা কে নিয়ে মাঠ সক্রিয় ভাবে কাজ করছেন । ইতিমধ্য শেরপুর জেলা বিএনপি এবং শেরপুরের সর্বোস্তরের মানুষের মন জয়করে নিয়েছেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪