| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১২:৪২:২১:অপরাহ্ন  |  ১৪২৫৪৭৯ বার পঠিত
অভয়নগরে মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে উৎসব মুখর পরিবেশে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংক লরী, কভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ একযুগ পরে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। 

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮১৯৯ জন। কার্যনির্বাহী কমিটির ২৬ টি পদে লড়ছেন ৬২ জন প্রার্থী।

এর মধ্যে ছয়টি পদে ইতোমধ্যেই ৬ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন   ২ জন প্রার্থী , সাধারণ সম্পাদক পদে ৩ জন , কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে করছেন ৭ জন , যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৮ জন, আইন বিষয়ক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, লাইন সম্পাদক পদে ৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এছাড়া কার্যনির্বাহী ১০ সদস্য পদে  প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন প্রার্থী।  নির্বাচন পরিচালনা পরিষদের  সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন  অভয়নগর উপজেলা  বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪