| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দশ মাসে লক্ষ্মীপুর পৌরসভা ৬ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১২:৫৮:৫৭:অপরাহ্ন  |  ১৪৯০৪৫৬ বার পঠিত
দশ মাসে লক্ষ্মীপুর পৌরসভা ৬ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকদের সাথে ওয়ার্ডভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের শিশু পরিবারে ওই ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রধান প্রকৌশলী জুলফিকার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. ইসহাক, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান উল্যা প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত ১নং ওয়ার্ডের বাসিন্দারা তাদের সমস্যা গুলো নিয়ে বক্তব্য উপস্থাপন করেন এবং সমস্যা গুলো সমাধানে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। 

পৌর প্রশাসক মো: জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তারপরও সবকিছু মোকাবিলা করে পৌরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি। সীমাবদ্ধতা থাকায় ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারছি না। পৌরসভায় নিয়মের কোনো বালাই ছিল না। যেখানে যাচ্ছি, যেটা ধরছি, সেখানেই অনিয়মে ভরা। অতীত ইতিহাস খুবই খারাপ। ২৬ কোটি টাকা ঋণ এর মধ্যে সাড়ে ৪ কোটি বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন বকেয়া ছিল ৬ কোটি টাকা। আমি দায়িত্ব নেওয়ার পর দশ মাসে লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ৬ কোটি টাকা ঋণ পরিষদ কেরেছি। পৌরসভার মাসে আয় প্রায় দেড় কোটি টাকা। এর মধ্যে সকল খরচ শেষে ৬০ থেকে ৬৫ লাখ টাকা উদ্বৃত্ত থাকে। এত টাকা উদ্বৃত্ত থাকার পরেও কেন ২৬ কোটি টাকা ঋণ হলো।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুর পৌরসভায় সবমিলিয়ে বছরে ১২ কোটি টাকা বরাদ্দ আসে। বর্তমানে পৌরসভার ১১২ টি সড়ক মেরামত করা প্রয়োজন। এই বরাদ্দ দিয়ে সবগুলো সড়ক একসাথে করা সম্ভব নয়। তার পরেও প্রতিনিয়ত আমরা পৌরবাসীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি।


রিপোর্টার্স২৪/এসএন 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪