| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১৩:০৩:০৪:অপরাহ্ন  |  ১৪৯৯০৯৮ বার পঠিত
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হোসানুর রহমান এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামে এই ঘটনা ঘটে।  

শিশু হোসানুর রহমান(৩) সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামের শামীম মিয়ার ছেলে বলে জানা গেছে । 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার  দুপুরে দিকে  শিশু হোসানুর খেলতে খেলতে সকলের অজান্তে  বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে যায়।

স্বজনরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।

পরে বাড়ির সামনের পুকুর থেকে শিশু হোসানুরের লাশ উদ্ধার করা হয়। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান,  পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ  না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত শিশু হোসানুরের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪