| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১৩:৪৪:৪০:অপরাহ্ন  |  ১৫১৫৭৪৮ বার পঠিত
ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ারে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া, নারকেলবাগান, শাপলা চত্বর, আদালত সড়কসহ বিভিন্ন সড়ক ঘুরে আবার চেঙ্গী স্কয়ারে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ হয়। সমাবেশে আগামীকাল শনিবার আবারও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেন বক্তারা।সমাবেশে বক্তব্য দেন জুম্ম ছাত্র-জনতার মুখপাত্র শিক্ষার্থী উক্যেনু মারমা, শিক্ষার্থী কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা; ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের প্রতিনিধি আকাশ ত্রিপুরা, বাংলাদেশে মারমা স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি ওয়াবাই মারমা, মংসাই মারমা, অংসুই মারমা প্রমুখ।

গত ২৭ জুন খাগড়াড়ি সদরের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। শয়ন শীল (১৯) নামে এক যুবক সেনা সহায়তায় ফুলিশ গ্রেফতার করে। মামলার দুজন আসামি পলাতক রয়েছে। 

মামলার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল সাংবাদিকদের বলেন, অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসামিকে আদালতে নেওয়া হয়। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকী আসামিদের ধরতে চেষ্টা চলছে। 

সমাবেশে জুম্মুজতার মুখপাত্র উক্যেনু মারমা অভিযোগ করেন, তাঁকে গতকাল রাত আটটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তুলে নিয়ে নির্যাতন করেছেন। পরে জনগণের প্রতিরোধের কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তারের দাবিতে আগামীকাল শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করা হবে। তবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামীকালের পর কর্মসূচি স্থগিত থাকবে।

এদিকে সমাবেশ থেকে সেনাবাহিনীর গাড়ি ভাংচেরর অভিযোগ পাওয়া গেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪