| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে জামায়াতের ৫ দফা দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:৩৪:৫৯:অপরাহ্ন  |  ১৫১১৯৮৯ বার পঠিত
উজিরপুরে জামায়াতের ৫ দফা দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উজিরপুর প্রতিনিধি :  বরিশালের উজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার দৃশ্যমান বিচার সহ ৫ দফা দাবিতে  সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় উজিরপুর ডাকবাংলো থেকে আয়োজিত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ খোকন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আল আমিন সরদার,সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ও বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ। 

সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে সমাপ্ত হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪