| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্য ধর্মের কার্যক্রমে নিরাপত্তা দেয়া ইসলাম সমর্থন করে না : ইউসুফী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১৫:০৩:৫৮:অপরাহ্ন  |  ১৩৯৩৬৮০ বার পঠিত
অন্য ধর্মের কার্যক্রমে নিরাপত্তা দেয়া ইসলাম সমর্থন করে না : ইউসুফী
ছবির ক্যাপশন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী

স্টাফ রিপোর্টার: ‘একজন মুসলমানের জন্য অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দেয়া বাধ্যতামূলক নয়। এটি অন্য ধর্মের ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা হিসেবে বিবেচিত হতে পারে, যা ইসলাম সমর্থন করে না।’- এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ধর্ম যার, উৎসব তার। উৎসবের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি রাষ্ট্রেরও রয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার-এই স্লোগানটি ঈমান পরিপন্থী।’

নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক মাওলানা ইউসুফী বলেন, ‘স্বাধীন রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রাখে। দেশের নাগরিকরা রাষ্ট্রীয় আইন মেনে চলেন এবং ট্যাক্স দেন। সেহেতু রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের জান-মাল, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা।’

তিনি আরো বলেন, ‘গত বছর ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলেম সমাজ সাময়িকভাবে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তার জন্য এগিয়ে এসেছিলেন। তখন প্রশাসনের কিছু সীমাবদ্ধতা থাকায়, আলেম সমাজ রাষ্ট্রকে সহযোগিতা করেছেন। বর্তমানে পরিস্থিতি ভিন্ন। বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজ বা মুসলমানদের জন্য হিন্দুদের দুর্গাপূজায় মন্দির পাহারা দেয়ার কোনো প্রয়োজন নেই। তবে আলেম সমাজকে সচেতন থাকতে হবে, যাতে কোনো কুচক্রী মহল সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়ে নাশকতা চালিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করতে পারে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪