| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১৫:২৫:০৩:অপরাহ্ন  |  ১৪২৩৫৭৩ বার পঠিত
মেহেরপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মেহেরপুর প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মেহেরপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াত ইসলামী। শুক্রবার বিকেলে শহরের কলেজ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। জেলা সেক্রেটারি ইকবাল হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, পৌর আমীর সোহেল রানা ডলার, উপজেলা আমীর সোহেল রানা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।” তারা কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবির মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন, ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জোরালোভাবে উপস্থাপন করেন।

নেতৃবৃন্দ ঘোষণা দেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪