| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ দফা দাবিতে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১৫:৩২:৩২:অপরাহ্ন  |  ১৫১৫৪৩৪ বার পঠিত
পাঁচ দফা দাবিতে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামালপুর প্রতিনিধি: জুলাই সনদের আইন ভিত্তি  ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বাংলাদেশ জামায়াত ইসলাম ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুর জেলা ও ইসলামপুর উপজেলাসহ জেলার সাত উপজেলায়   বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ  জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে জামালপুর শহরের পিটিআই মোড় ও ইসলামপুর বটতলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জামায়াতের জামালপুর শহর শাখার আমীর আল ইমরান সুমনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর ও জামালপুর-৫ সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।

অপরদিকে ইসলামপুর উপজেলা জামায়াত আয়োজিত ঐতিহাসিক বটতলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক জামালপুর-২ (ইসলামপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. ছামিউল হক ফারুকী।

জামালপুরে জেলা জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, জুলাই  সনদের আইনিভিত্তি  ও পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি পুরন করে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে ।

সমাবেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক তৎপরতা বন্ধ এবং  বিচারের দাবিতে জানান তিনি।

জামায়াতের শহর শাখার সেক্রেটারি নাজমুল হক মাসুদ ও সদর উপজেলার সেক্রেটারি রেজাউল করিম নোমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, সদর উপজেলার আমীর মাওলানা শরিফুল ইসলাম, শহর শাখার সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ রেজা, শহর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল হক জামালী প্রমুখ। 

ইসলামপুর উপজেলার জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক জামালপুর-২ (ইসলামপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. ছামিউল হক ফারুকী বিএনপিরকে ইঙ্গিত করে বলেন, দেশের জনগণ পিআর বুঝেন। আপনারা বুঝার চেষ্টা করুন। তিনি আরও বলেন,  দেশের ২৬ টি রাজনৈতিক দল পিআরের পক্ষে আছে।

দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ , মেলান্দহ, মাদারগঞ্জ সরিষাবাড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪